বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:৫০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন লুঙ্গি পরতে না দেওয়া স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর

অভিযুক্ত বদিউল আলম সোহাগ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত বদিউল আলম সোহাগ। ছবি : সংগৃহীত

হাটহাজারীতে স্বামীর বিরুদ্ধে রিনা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান তোফায়েল আহামদ।

অভিযুক্ত বদিউল আলম সোহাগ হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকার পাড়ার জহুর আলম সওদাগরের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভোরবেলা নতুন লুঙ্গি পরিধান নিয়ে নিহত রিনা আক্তারের (৩৩) সঙ্গে কথা কাটাকাটি হয় বদিউল আলমের। এ সময় তার স্ত্রী রিনা আক্তার বাধা দেয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রিনাকে গলাটিপে হত্যা করে।

এ সময় নিহতের দুই শিশুকন্যাকেও মারতে উদ্যোত হলে তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সোহাগ পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ বলেন, ‘অভিযুক্ত ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। কখনও ভাল কখনও খারাপ। তার বড় ভাইয়েরও একই অবস্থা যা এলাকার সবাই জানে। অভিযুক্ত এর আগেও দুই বিয়ে করেছেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রী স্বেচ্ছায় তালাক দিয়ে চলে গেলেও প্রথম স্ত্রীর কন্যা তার কাছে থাকেন।’

এদিকে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘আসামিকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X