শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ৯৫ ইমামকে সংবর্ধনা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইমাম সংবর্ধনা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইমাম সংবর্ধনা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইমাম সংবর্ধনা ও কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগরণ’-এর আয়োজনে উপজেলার সিদলাই আজম খান মাঠে তা অনুষ্ঠিত হয়। এ সময় জাগরণের উদ্যোগে বিভিন্ন মসজিদের ৯৫ জন ইমামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে আমন্ত্রিত কারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জাগরণ সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাওলানা মো. উবায়দুল্লাহ্ এবং ওই সংগঠনের সোহেল রানা ভূইয়া, আজহার মো. জেবুল, মাওলানা জাকির খান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ মো. আবু জাহের, সিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল।

এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ মাওলানা মোশতাক ফয়েজী পীর।

অনুষ্ঠানে উপজেলার সিদলাই ইউনিয়নের বিভিন্ন মসজিদে কর্মরত ৯৫ জন ইমামকে সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় এই আবেগাপ্লুত হয়ে পড়েন আমন্ত্রিত ইমামরা।

অনুষ্ঠানে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা শহীদুল্লাহ্ ফারুকী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম খান, কারী মো. আওলাদ হোসেন, কারী মো. ইয়াহিয়াহ আহমদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করি ( দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী জাগরণ সংগঠনের উপদেষ্টা শরীফ আহমেদ, শাকির আইটি ও ভিক্টোরিবাংলা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাকিরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, জাগরণের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আমরা এলাকাবাসী ফেসবুক গ্রুপের এডমিন ইমন ইমরান সরকার, মহিবুর রহমান সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X