বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে স্কুল বাস ভাঙচুর, আটক ৩

ধামরাইয়ে স্কুল বাস ভাঙচুর। ছবি : কালবেলা
ধামরাইয়ে স্কুল বাস ভাঙচুর। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ চলাকালে ঢাকার ধামরাইয়ে দুটি বাসে ও একটি ট্রাকের কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ধামরাই থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

ধামরাই থানার পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে ওই এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। বাসচালক বাস থামালে যাত্রীরা নেমে যান। পরে হামলাকারীরা লাঠি দিয়ে বাসে ভাঙচুর চালান। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দৌড়ে পালানোর চেষ্ট করে। পুলিশ ধাওয়া দিয়ে কুশুরা ইউনিয়নের গোলাম মোস্তফাকে আটক করে। বাকিরা পালিয়ে যান। এ ছাড়া পরে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আরও দুজনকে থানায় নিয়ে আসে পুলিশ।

ধামরাই থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ভাঙচুরকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা দৌড়ে সেখান থেকে পালানোর সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X