জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ২ কারাবন্দির মৃত্যু

জামালপুর জেলা কারাগার। ছবি : কালবেলা
জামালপুর জেলা কারাগার। ছবি : কালবেলা

জামালপুর জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ও মাদক মামলার আসামি শাহীন ফকির নামে দুই বন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ছে তাদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মঈনুদ্দিন ফকিরের ছেলে শাহীন ফকির সোমবার (৬ নভেম্বর) গভীর রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন ধরে কারাবন্দি ছিলেন।

অপরদিকে, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ বছর ধরে কারাবন্দি ছিলেন।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার আবু ফাতাহ অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত দুই আসামির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X