গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সিরিকুল ইসলাম বালুখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর ঘোড়াবান্ধা চৌরাস্তা মোরে মুকুলের হোটেলে শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম অবস্থান করছে। এমন খবরে শিশু বায়েজিদের বালুখোলা গ্রামের হাজার খানেক উত্তেজিত নারী-পুরুষ উপস্থিত হয়। তারা হোটেল থেকে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাইরে বের করে গণধোলাই দিতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পলাশবাড়ী থানার ইনস্পেক্টর (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সিরিকুলের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

উল্লেখ্য, শিশু বায়োজিত হত্যা মামলার অন্যতম আসামি সিরিকুল ইসলাম জামিনে মুক্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১০

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১১

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১২

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৩

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৪

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৫

রাজকে নিয়ে যা বললেন পরী

১৬

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৭

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৮

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৯

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

২০
X