রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে জামায়াত নেতাসহ দুই কারাবন্দির মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দি আসামির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন জামায়াতের নেতা। তিনি হাজতি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য কয়েদি ছিলেন নওগাঁ জেলা কারাগারে। চিকিৎসার জন্য দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মৃত জামায়াত নেতার নাম আবদুল লতিফ (৬৬)। তিনি রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির ছিলেন। গত ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য মৃত কয়েদির নাম আজিজুল হক (৯০)। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরেই কারাগারে ছিলেন তিনি। তার বাড়ি নওগাঁর ধামইরহাটে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার আজিজুলকে রাজশাহীতে পাঠানো হয়েছিল। এরপর সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা গেছেন। আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার। তিনিও শনিবার সকালে মারা গেছেন। এই দুই বন্দি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X