সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা একপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারবে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X