বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচার

মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী ভোটারদের ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে আকৃষ্ট করছেন। ছবি : কালবেলা
মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী ভোটারদের ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে আকৃষ্ট করছেন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে-২ আসনে অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার কর্মধারা ইউনিয়নে স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে তিনি একটি সভা পরিচালনা করেন।

এ সময় আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। কেউবা শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এ প্রার্থীর কাছে অনুরোধ করছেন।

এ ছাড়াও ভোটাররা ফুঁ দেওয়ার জন্য মাথা এগিয়ে দেন। নির্বাচনী প্রচারে এমন অভিনব দৃশ্য চোখে পড়ে উপজেলার রবির বাজার জামে মসজিদের সামনেও। এ সময় কয়েক শতাধিক ভোটাররা ভিড় করলে তিনি ভোটারদের কাছে ভোট চান। ভোটাররাও আগ্রহ নিয়ে তার বক্তব্য শোনেন।

ঝাড়-ফুঁক নিতে আসা স্থানীয় বাসিন্দা আকলাছ মিয়া বলেন, রহমানীর নিকট থেকে পানি পড়া নিলে উপকার হবে, এই বিশ্বাসে পানির বোতল পড়িয়ে নিয়েছি। রোগ হলে পড়া পানি উপকারে আসবে বলেছেন তিনি।

আরেক ভোটার সুমন মিয়া তার শিশুকে কোলে নিয়ে রহমানীর নিকট থেকে মাথায় ফুঁ দেওয়াতে আসেন। তিনি বলেন, মাথায় ফুঁ নিলে আমার শিশু অনেক বিপদ থেকে রক্ষা পাবে।

জাহিরুন নামের একজন বলেন, পেঠে ব্যথা নিয়ে পানি পড়া খেলে ব্যথা কমে যায়। এজন্য তার কাছ থেকে পানি পড়া নিয়েছি।

এদিকে ঝাড়-ফুঁক ও পানি পড়ার বিষয়ে জানতে চাইলে আছলাম রহমানী বলেন, লোকজন আমাকে দেখে ভিড় করে। এ সময় তারা মাথায় ফুঁ নিতে ও পানির বোতল নিয়ে এগিয়ে আসেন। আমিও তাদের মাথায় ও পানির বোতলে ফুঁ দিয়ে দেই এবং আমার মিনার প্রতীকের জন্য ভোট চাই।

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছলাম হোসাইন। তবে তার দলের সিলেট বিভাগের ৯টি আসনের প্রার্থীরা ভোট বর্জনের হুমকি দিয়েছেন। রহমানী অভিযোগ করেন যে নির্বাচনী সভায় তাকে বাধা দেওয়া হচ্ছে। আগামী সোমবার ভোট বর্জনের বিষয়টি নিয়ে তিনিও সিদ্ধান্ত নেবেন বলে সাংবাদিকদের জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X