ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ১৩ নভেম্বর শেখ হাসিনার আগমন উপলক্ষে পথসভায় নজরুল ইসলাম দুলাল

নির্বাচনী এলাকায় পথসভায় ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
নির্বাচনী এলাকায় পথসভায় ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে শৈলকুপার বিভিন্ন এলাকায় পথসভা করেছেন।

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ শৈলকুপার পৌর এলাকা ও উপজেলার মোনহারপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নের মালিথিয়া, লাঙ্গনবাধসহ বিভিন্ন এলাকায় পথসভা ও হিন্দু ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তার সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম, আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য চাঁদ আলী বিশ্বাসসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

নজরুল ইসলাম দুলাল নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে যান। আগামী নির্বাচনে তিনি সংসদ সদস্য হলে তার পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। এ সময় নজরুল ইসলাম দুলাল তাদের আর্থিক আনুদান দেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্সের এমডি আলহাজ নজরুল ইসলাম দুলাল পথসভায় তার বক্তব্যে বলেন, দেশে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসে নাশকতার নামে বিএনপি-জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে ছিল এবং থাকবে। অবরোধের নামে কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X