বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার পুকুরে

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বৃহস্পতিবার শ্যামগঞ্জ স্টেশন থেকে যাত্রাবিরতি দিয়ে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসছিল। পথে ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেট কার লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে প্রাইভেট কার থেকে চালককে বের করেন। এই ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা আলি বলেন, ‘এই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলে প্রাইভেট কারটি রাস্তা পার হওয়ার চেষ্টা চালায়।’

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেট কারটি খাদে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X