বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির হাতে তিন চোরাকারবারি আটক

লালমনিরহাট জেলার ম্যাপ। ছবি : কালবেলা
লালমনিরহাট জেলার ম্যাপ। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধার ভারতীয় সীমান্তে চোরাচালানের চেষ্টা করলে তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। বুধবার (২২ নভেম্বর) সকালে হাতীবান্ধা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেন বিজিবি।

এর আগে ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি পূর্ব আমঝোল এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে।

আটককৃতরা হলেন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের মৃত রহমান আলীর ছেলে নূরল আমিন (৩৫), একই উপজেলার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের সায়েদ আলীর ছেলে মোস্তফা (৩০)। এরা তিনজন এলাকার চিহ্নিত চোরাকারবারি।

জানা গেছে, বুধবার ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি পূর্ব আমঝোল সীমান্তের ৯০৭/১১ নং পিলার এলাকায় চোরাচালানের জন্য প্রবেশ করেন ওই তিন বাংলাদেশি নাগরিক। এ সময় তাদেরকে আটক করেন বনচৌকি বিজিবি ক্যাম্পের টহল দল। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেন বিজিবি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি বলেন, তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছেন বিজিবি। আটককৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ভারতীয় সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে যায় ওই তিন বাংলাদেশি। এ সময় তাদেরকে বনচৌকি বিজিবি ক্যাম্পের টহলদল। এ ছাড়া তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও পুলিশে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X