কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:২৭ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে বাসে আগুন

ভস্মীভূত হানিফ পরিবহনের বাসটি। ছবি: সংগৃহীত
ভস্মীভূত হানিফ পরিবহনের বাসটি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। তবে তার ধারণা কোনো নাশকতা নয়, শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে।

একই দাবি করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৮ মাইল নামক স্থানে যাত্রীবাহী এই বাসটি উল্টে যায় এতে অন্তত ২৬ যাত্রী আহত হন। পরে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১০

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১২

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৩

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৪

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৫

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৬

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৭

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৮

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

২০
X