রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা
রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) মধ্যরাতে নগরীর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এ ঘটনা ঘটে। শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাতে সিটি হাটের পাশে পেট্রলপাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পেট্রলবোমা নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১০

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১১

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১২

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৩

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৪

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৫

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৬

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৭

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৮

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৯

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X