পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু!

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পঞ্চগড়ের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কিল-ঘুষিতে ইয়াকুব আলী (৮৩) নামের এক বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রেয় বড়ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মোমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আবারও বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে ছোট ভাই আব্দুল মোমিনের কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন তার হাতে ক্যানুলা ও ক্যাথেডার লাগানো ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X