কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ আটক ৪

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার একদফা দাবিতে বিএনপি-জামায়াতের দশম দফায় ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর সোবহানীঘাটে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজালাল উপশহরে গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে। পরে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও আফসার খানকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ । তিনি বলেন, সড়ক অবরোধের চেষ্টাকালে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১০

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১১

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১২

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৩

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৪

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৫

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৬

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৭

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৮

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৯

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

২০
X