মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ কলেজছাত্র নিহত

নিহত দুই কলেজছাত্র। ছবি : সংগৃহীত
নিহত দুই কলেজছাত্র। ছবি : সংগৃহীত

জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮) ও একই উপজেলার সিংচাপাইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবাব মিয়ার ছেলে মোস্তাক আহমদ রাবিন (১৭)। নিহত দুজন ভাতগাঁও আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত ঘাগলাজুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে মকছুদ মিয়াকে (১৮) আইসিইউতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় দাড়াখাই সেতু এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অসাবধানতা বশত ধাক্কা লেগে ওই তিন বন্ধু গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে নাহিদুল ও রাবিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। গুরুতর অবস্থায় মকছুদকে সিলেটে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মরদেহ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X