সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

আমরা ওয়াদা করেছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে শান্তি আছে বলেই উন্নতি হচ্ছে, দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মহাসড়কে আমরা যাত্রা করছি। সুশীলরা গণতন্ত্র চান না। কারণ, সুশীলদের জনগণের কাছে এক পয়সা দাম নেই। তত্ত্বাবধায়ক সরকার এলে ‘তিনা’রা দাম পান। এই কয়দিন কাপড়-চোপড় বানিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার হয়ে কি না? সুশীলদের কথা শুনে লাভ নেই, জনগণের কথা শুনতে হবে। আওয়ামী লীগ জনগণে বিশ্বাসী। জনগণের কাছে যেতে আমাদের অসুবিধা নেই। আমরা গণতন্ত্রের যে ধারা সেটিকে আমরা অব্যহত রাখতে চাই। আমরা অবশ্যই নির্বাচন করব। আমরা ওয়াদা করেছি, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করব।

একদিনের সংক্ষিপ্ত সফর শেষে সিলেট ছেড়ে যাওয়ার সময় শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কালবেলার সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞার দিতে পারে এমন গুঞ্জনের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিশেষ ভাবনা আছে কি? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র। তারা আমাদের ভালোর জন্য যদি উপদেশ দেয় তবে আমরা সে অনুযায়ী কাজ করব। ইতিমধ্যে বলে রাখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পর আমাদের পোশাক কর্মীদের পর বেতন বাড়তে বাড়তে এখন সাড়ে ১২ হাজার হয়েছে। এক সময় যা ছিল মাত্র দেড় হাজার টাকা। কিন্তু যারা ক্রেতা তারা বাড়তি দাম দিতে চায় না, পারলে আরও কমাতে চায়। এ সত্ত্বেও প্রধানমন্ত্রী পোশাককর্মীদের বেতন যে শুধু বেড়েছে তাই না তাদের খাওয়া-বাসস্থানের ব্যবস্থা করেছেন। এমনকি মাতৃত্বকালীন ছয় মাসের সবেতন ছুটির ব্যবস্থা করেছেন। এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। সব মিলিয়ে এ সরকার শ্রমিকবান্ধব।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে শ্রমিকদের শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আন্ত্রর্জাতিক শ্রম সংস্থার (আ্ইএলও) সাথে কাজ করছি, আমেরিকার সঙ্গেও কাজ করছি। সুতরাং এ নিয়ে আমরা মেটেও চিন্তিত নই।

এরপরও যদি নিষেধাজ্ঞা আসে, অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়তে পারে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, চিলে কান নিয়ে গেছে শুনেই চিলের পেছনে ছোটাছুটি বুদ্ধিমানের কাজ নয়। আগে দেখেন কান আছে কিনা।

নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের কোনো নির্দেশনা রয়েছে কী? কিংবা কোনো নিষেধাজ্ঞা কী আসতে পারে-এমন প্রশ্নে মন্ত্রী আরও বলেন, পশ্চিমারা নয়, আমাদের দেশের কিছু সংবাদপত্র, কিছু সুধীজন যারা কখনও মাঠে ময়দানে যান না শুধু টকশোতে যান তারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১১

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১২

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৩

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৪

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৫

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৬

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৭

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৮

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৯

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

২০
X