সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাসলাইন লিকেজ হয়ে এ বিস্ফোরণ হয়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। শনিবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে লাইটার জ্বালাতেই আগুনের বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইন নম্বরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X