সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ওই পথে আগালে মাটির সঙ্গে মিশিয়ে দেব : শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে শামীম ওসমান। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত পাগল হয়ে গেছে। ওরা চাচ্ছে মানুষ যেন ভোটকেন্দ্রে না যায়। কারণ ভোটার উপস্থিতি কম হলে তারা বলবে এখানে কোনো ভোট হয় না। আমরা চাচ্ছি মানুষ যেন ভোটকেন্দ্রে যায়। ওরা যতই চেষ্টা করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে থাকবে। ওরা কিচ্ছু করতে পারবে না। কিছু করার ক্ষমতা ওদের নেই। যদি তারা ওই পথে আগাইতে চায় তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেব। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দেশ প্রেম ইমানের অঙ্গ। আমারাতো দেশকে মা ডাকি। আপনার মা, আপনার দেশ আজ বিপদে। তবে কিছু হবে না। তারা কিছুই করতে পারবে না।

তিনি আরও বলেন, গাজা-ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মানবাধিকার নেই। মানবাধিকার শুধু বাংলাদেশের জন্য। মির্জাফর ও খন্দকার মোশতাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা বিভিন্ন দেশে সুন্দর সুন্দর কথা বলে। ইংরেজি-বাংলায় কথা বলে। বড় বড় জায়গায় সেমিনার করে। ওদের কোনো সমস্যা হয় না। এ দেশটা নষ্ট হয়ে যাক, পচে যাক, এতে তাদের কিছু যায় আসে না। তাদের জন্য বিভিন্ন দেশে স্থান আছে, জায়গা আছে।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

১০

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

১১

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

১২

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১৩

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১৪

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১৫

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৬

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৯

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

২০
X