কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কার্যালয়ে ঢুকে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

হাসপাতালে ভর্তি আহত সজিব মৃধা। ছবি : কালবেলা
হাসপাতালে ভর্তি আহত সজিব মৃধা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি মো. সজিব মৃধাকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের কুমারপট্টি এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত সজিব মৃধা এ ঘটনার জন্য উপজেলা যুব লীগের সহসাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম (রকি) এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি সরদারকে দায়ী করেছেন।

সজিব মৃধা অভিযোগ করেন, রকি ও জনি আগে থেকেই তার ওপর ক্ষিপ্ত ছিল। তারা দুই পক্ষই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক হলেও তাকে কোনোভাবেই রকি ও জনি মানতে পারছিল না। কখনও দলীয় কার্যালয়ে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। তার ওপর হামলা হতে পারে- এমন আশঙ্কার কথা দলের জেষ্ঠ্য নেতাদেরকেও জানিয়েছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে সজিব নৌকা প্রতীকের নির্বাচনী কাজ শেষ করে কুমারপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে গেলে হঠাৎ হামলার শিকার হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সজিব মৃধা আক্ষেপ করে আরও বলেন, যখন রামদা নিয়ে ওরা আমার ওপর হামলা করেছে তখন দলের কার্যালয়ের ভেতর অনেকেই উপস্থিত ছিল। তারা কেউই আমাকে বাঁচাতে চেষ্টা করেনি। রামদা-ছেনা দিয়ে ওরা আমাকে কুপিয়েছে। হামলাকারীরা তখন মদ্যপ অবস্থায় ছিল। এ হামলায় রকি ও জনির সাথে মুছা, সুমন, মহিবুল্লাহ, মোস্তফাসহ অন্তত ১০-১২ জন সন্ত্রাসী জড়িত ছিল বলে সজিব জানায়।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গতরাতে আমি আইয়া বাসায় দশটায় ঘুমাইয়া পড়ছিলাম। আমি কিছু জানিনা। আজ সকালেই এ ঘটনা শুনলাম। সমস্ত বড় সংগঠনে এরকম ঘটনা ঘটে। নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিয়া এ ঘটনা ঘটেছে। আমরা খোঁজখবর নিয়ে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন, সজিবের পিঠে ছুরি বা ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ডান পায়ের গোড়ালির ওপরে রামদার কোপ লেগেছে। ডান পায়ের কোপের আঘাতটি গভীর হয়েছে এবং হাড্ডি কেটে গেছে। হাড্ডি কেটে যাওয়ায় তার উন্নত চিকিৎসা দরকার। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও মারধরের চিহ্ন রয়েছে।

মিনহাজ উদ্দিন ভূঁইয়া আরও বলেন, তাকে বরিশাল বা ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো দরকার। তার আত্মীয়স্বজন বা শুভাকাঙ্ক্ষী কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ ঘটনার খবর পেয়েই ওই এলাকায় টহলে থাকা আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার নিকটবর্তী জায়গা থেকে মেহেদী নামে একজন আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কেউই আমাদের কাছে অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১০

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১১

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১২

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৩

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৪

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৬

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৮

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০
X