কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফী

নড়াইল শহরের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন মাশরাফী। ছবি : কালবেলা
নড়াইল শহরের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন মাশরাফী। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, মানুষ যেভাবে দিবে সেভাবে। সবাই তো আশাবাদী। শীতের সময় অনেক ভোটার নাও আসতে পারতো, তবুও অসুস্থ, বয়স্করা ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছে ভোট দেওয়ার জন্য এ জন্য ভালো লাগছে। শীতের বেলা, যার কারণে মানুষ আস্তে আস্তে ভোটকেন্দ্রে আসছে। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে।

রোববার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় নড়াইল শহরের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি।

ভোট দেওয়া শেষে মাশরাফী সাংবাদিকদের বলেন, আমি ভোট দেওয়ার আগে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত ভোটের উপস্থিতি ভালো। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে আসছে এজন্য ভালো লাগছে। আর এভাবেই ইনশাআল্লাহ শেষ হবে। মহিলারা, পুরুষরা ও বয়স্করা ভোট দিতে আসছে এটা দেখে খুব ভালো লাগছে। সবাই সবার ভোটটা যার যার মত দিয়ে যাবে।

নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা), ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাঁতুড়ি), স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙল) এনপিপির মো. মনিরুল ইসলাম (আম) গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), স্বতন্ত্র মো. লায়ন নুর ইসলাম (ঈগল) ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান (মিনার)।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। পাশাপাশি তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নড়াইল-২ আসন দুটি পৌরসভা, ২০ ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৮টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-২ (লোহাগড়া - নড়াইল সদরের একাংশ) দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭৩৭ জন। এর মধ্যে ১,৮২,০২৩ পুরুষ ভোটার ও ১,৮৩,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৩টি ভোট রয়েছে। নড়াইল-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৭টি, এর মধ্যে লোহাগড়ায় ৮৮টি এবং নড়াইল সদর আংশিকে ৫৯টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১০

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১১

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১২

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৩

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৪

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৫

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৬

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৭

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৮

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৯

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

২০
X