বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:১৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে বগুড়া শহরতলীর ছাতিয়ানতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক সেনা সদস্যসহ চারজন আহত হন।

নিহতদের মধ্যে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূ ও অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ রয়েছেন। নিহত রাবেয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি গ্রামের সাগর মিয়ার স্ত্রী।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি সারিয়াকান্দি থেকে বগুড়া শহরে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ছাতিয়ানতলা নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাচালক ও সেনা সদস্যসহ চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সেনা সদস্য পলাশ মাহমুদ (২৩) কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত। আহত অপর তিনজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১০

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১১

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১২

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৪

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৫

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৬

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৭

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৯

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

২০
X