বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

নিহত অটোরিকশাচালক মো. কাউসার মিয়া। ছবি : সংগৃহীত
নিহত অটোরিকশাচালক মো. কাউসার মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. কাউসার মিয়াকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর এলাকার ইমান আলীর ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার শীলমান্দি ইউনিয়নের মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।

জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই শরীফ তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ৮টার দিকে অটোরিকশা নিয়ে বের হন কাউসার। মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে কয়েকজন পথরোধ করে তার বুকে ও হাতের নিচে কুপিয়ে রক্তাক্ত করেন। পরে তারা অটোরিকশাটি সেখানে রেখেই পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান কাউসার।

খবর পেয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউসার মিয়াকে শনাক্ত করেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কাউসারের বড় বোন শাকিলা আক্তার জানান, আমাদের জমিজমার দখল নিতে চাচাতো ভাই শরীফ কাউসারকে কুপিয়ে হত্যা করেছে। তিন বছর ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। বেশ কয়েকবার কাউসারকে হত্যার হুমকিও দেয় শরীফ। সে গতকাল রাত থেকেই বাড়িতে ছিল না। হত্যাকাণ্ডের পর পরিবার নিয়ে শরীফ এলাকাছাড়া। তার মোবাইল নম্বরও বন্ধ। আমি তার বিরুদ্ধে মামলা করার জন্য থানায় এসেছি।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। যেহেতু অটোরিকশাটি ছিনতাই হয়নি, তাই ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X