শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় অটোচালকের মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা পাথারে আপেল মাহমুদ (২২) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আপেল মাহমুদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত পিন্টু মিয়ার ছেলে। সে বগুড়া নারুলী এলাকার নানার বাসায় থাকতেন।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিলা জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুরেরর স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম জানান, সাতবিলা পাথারে জমিতে কাজ করতে গিয়ে একটি মরিচ ক্ষেতের পাশে সেচ নালার মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান এলাকার লোকজন। এ সময় প্যান্ট পরা ওই ব্যক্তির পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখা গেছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আপেল মাহমুদ বগুড়া চেলোপাড়া এলাকায় থেকে ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন। সোমবার বিকেল ৪টায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আপেল। অন্যান্য সময় রাত ১০-১১টার দিকে বাড়ি ফিরলেও সেদিন তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শাজাহানপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার খবর পেয়ে নিহতের নানি ও খালা লাশটি শনাক্ত করেন।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X