কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে নিহত শিশু ইব্রাহীম হোসেন। ছবি : কালবেলা
পানিতে ডুবে নিহত শিশু ইব্রাহীম হোসেন। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার ২য় সন্তান। আমার দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি মো. শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১০

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১১

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১২

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৩

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৫

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৬

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১৭

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৮

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৯

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

২০
X