কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : হানিফ

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা

উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এরইমধ্যে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এ ছাড়া আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে এরইমধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না।

পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবিলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

১০

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

১১

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

১২

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

১৩

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৪

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

১৫

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১৭

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১৮

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১৯

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

২০
X