যশোর ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

যশোর-মাগুরা মহাসড়কে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন ইজিবাইকের যাত্রী বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন (৪৫), খাদিজা (৬), তার দুই সহোদর হাসান (২) ও হোসেন (২), তাদের নানী ফায়মা খাতুন (৬৫)। নিহত বাকি দুইজন হলেন যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) ও একই গ্রামের আনোয়ারা (৭০)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে যশোর থেকে মাগুরা যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস যশোরমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এছাড়াও আহত আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রয়েল পরিবহনের একটি বাস যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলো। ওই সময় পাশের একটি রাস্তা থেকে প্রধান সড়কে একটি ইজিবাইক উঠার সময় বাসটি তাদের চাপা দেয়। ওই ইজিবাইকে আটজন ছিলেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন মারা যান। আমরা বাসটি আটক করেছি।

খুব শিগগিরই বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X