কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

যশোরের বাঘারপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

ভোট বর্জনে যশোরের বাঘারপাড়ায় বিএনপির নেতাদের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
ভোট বর্জনে যশোরের বাঘারপাড়ায় বিএনপির নেতাদের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরের বাঘারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

তৃতীয় ধাপের শেষ দিনে শনিবার (৩০ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামের বাড়ি বাড়ি ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, আওয়ামী লীগ সরকার ফের একটি পাতানো, একতরফা নির্বাচনের আয়োজন করেছে। বিএনপিসহ বিরোধীদলগুলো এই নির্বাচন বয়কট করেছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণও ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তৃতীয় ধাপের প্রথম দিনে শুক্রবার (২৯ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার বিভিন্ন বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন টি এস আইয়ুব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১০

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১২

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৩

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৪

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৫

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৬

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৭

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৮

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৯

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

২০
X