আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব : আইনমন্ত্রী

আখাউড়া রেলওয়ে স্টেশনে কথা বলছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা
আখাউড়া রেলওয়ে স্টেশনে কথা বলছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি, সেখান থেকে আমি বলতে পারব বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলব না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয়ই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।

ড. মোহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে, ১২ জন মার্কিন সিনেটরদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।

সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক এককথায় বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলে জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ২ দিনের সফরে সকালে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আখাউড়া রেলওয়ে স্টেশনে মন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাসেদুল কাওছার ভুঁইয়া জীবন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। উল্লেখ্য, কসবা-আখাউড়া সংসদীয় এলাকা থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং টানা তিনবার আইনমন্ত্রী হওয়ায় শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনা দেবে উপজেলা আওয়ামী লীগ।

এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের মনোনয়নে আনিসুল হক সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১০

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১১

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১২

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৩

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৪

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৫

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৬

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৭

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৮

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৯

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

২০
X