উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পের খালে ভাসছিল যুবকের গলাকাটা মরদেহ

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের খাল থেকে ভাসমান অবস্থায় যুবক সানাউল্লাহ নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর জানান, যুবক সানাউল্লাহ (২৮) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

তিনি বলেন, খালে মরদেহ ভাসছে এমন খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযানে যায়। পরে সেখান থেকে ভাসমান অবস্থায় সানাউল্লাহর গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রোহিঙ্গা সূত্রে জানা গেছে, একদিন আগে ওই যুবককে সন্ত্রাসীরা অপহরণ করেছিল। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X