নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বোরকা পরে বালিকা বিদ্যালয়ে গিয়ে ধরা খেলেন সাকিব

নাটোরে বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে ঢুকে পড়া সাকিব নামের এক ছাত্রকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত
নাটোরে বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে ঢুকে পড়া সাকিব নামের এক ছাত্রকে আটক করে পুলিশ। ছবি : সংগৃহীত

বোরকা পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে পুলিশের হাতে আটক হলেন সাকিব নামের এক ছাত্র। আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক ছাত্রের নাম সাদমান সাকিব। সে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বোরকা পরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহ হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেন তারা। পুলিশ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে এলে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণির ছাত্র। তার নিজের বিদ্যালয়ে বুধবার মিলাদ মাহফিল শেষে বোরকা পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১০

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১১

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১৩

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৪

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৫

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১৬

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১৭

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১৮

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৯

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

২০
X