জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সুযোগ দিন, সরকার লাগবে না : ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি : কালবেলা
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি : কালবেলা

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, ‘সকল কাজে প্রবাসীদের একটু সুযোগ দিন। দেখবেন সরকার লাগবে না। প্রবাসীরাই এলাকার অনেক উন্নয়ন করতে পারবে। তারা কিছুই চায় না; শুধু একটু সম্মান চায়।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন আরও বলেন, সিলেটে প্রতিটি এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছেন। আমরা যদি তাদের সহযোগিতা করি তাহলে সরকারের পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।

তিনি ফুটবল খেলা নিয়ে বলেন, নির্বাচনে তো আমরা সাথে অনেকে পাতলা (ভাইরাল শব্দ) মেরেছেন। কিন্তু এখন যারা ফুটবল নিয়ে দুর্নীতি করবেন, আমি তাদেরকে পাতলা মেরে ছেড়ে দিব। দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নেই।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আকমল খাঁন, হারুনুর রশিদ হারুন, আব্দুল গফুর, লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

চিলাউড়া-হলদিপুর ক্রিড়া সংস্থার আয়োজনে চিলাউড়া ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। উদ্ধোধনী খেলায় সিলেটের তাজপুর নুনু ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X