কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ইউপি সদস্যকে প্রকাশ্যে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

লালমনিরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
লালমনিরহাট জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম বাজারে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (২৩ মার্চ) সকালে লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের দলগ্রাম বাজারে এমন ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার দলগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টিসিবির পণ্যা দেওয়া হচ্ছিল। এ সময় দলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ৮নং ওয়ার্ডের সদস্য ওয়ারেস আলীকে কার্ডবিহীন তার এক কর্মীকে পণ্য দিতে বলেন।

এ সময় ওই সদস্য ওয়ারেস আলী চেয়ারম্যানকে বলেন, আগে কার্ডধারীদের দিয়ে পরে তাকে দেওয়া হবে। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সদস্যকে গালমন্দ দিতে থাকেন এবং পরিষদে আসলে দেখে নেওয়ার হুমকি দেন। পরে গত শনিবার সকালে ওয়ারেস আলী পরিষদে আসলে প্রকাশ্যে পেটান চেয়ারম্যান ও তার সহযোগীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও সহযোগীরা ওই সদস্যের গলা চেপে ধরে তাকে আঘাত করছেন এবং গালাগাল করছেন।

স্থানীয়রা এগিয়ে আসলে চেয়ারম্যান সেখানে থাকা চেয়ার দিয়ে ওই ইউপি সদস্যকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে সেখানে থাকা কোদাল দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি এমন একটি অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X