বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। ছবি : কালবেলা
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর, গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আহত করে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়।

আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি। মামলায় উল্লেখ করা হয়, হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, এই হামলা একটি যৌক্তিক আন্দোলনকে দমনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।

পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তার আব্দুর রহমান মন্ডল মামলার ২৬ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X