ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন’

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং ঝড়-বাদল, অনাবৃষ্টি, খরা এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী নেত্রী এবং একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন। যতদিন তিনি আমাদের নেতৃত্বে থাকবেন, ততদিন ইনশাআল্লাহ কোনো ঝড়-ঝঞ্ঝা আমাদের নোয়াতে পারবে না।

শনিবার (৩০ মার্চ) দুপুর ১টায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ২৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্ত্রী আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান করে টিন ও ১৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। শুকনা খাবারের মধ্যে চাল, ডাল, খেজুর ও ইফতারসামগ্রী রয়েছে। পরে তিন ইউনিয়নের ২৫ গ্রামের ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ বিতরণ শেষে মধুমতী নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ এবং পাতন দিয়ে অবাধে মাছ শিকার হচ্ছে- কালবেলা প্রতিবেদকের এমন তথ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তৎক্ষণাৎ উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবৈধ পাতন ও বাঁধ অপসারণের নির্দেশ দেন।

এর আগে বেলা ১১টায় প্রাণিসম্পদমন্ত্রী তার নির্বাচনী এলাকার নিজ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ লোকাল বাসস্ট্যান্ড এলাকাতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন। এখানে ১শ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X