উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার ১

বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। ছবি : কালবেলা
বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার আসামি ছৈয়দ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (৩১ মার্চ) রাতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম।

মামলার অন্য আসামিরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার ডাম্প ট্রাক (মিনি ট্রাক) চালক মো. বাপ্পী, একই এলাকার ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ ও তার ছেলে মো. তারেক, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার হেলাল উদ্দিন, হরিণমারা এলাকার ছৈয়দ করিম, একই এলাকার আনোয়ার ইসলাম, শাহ আলম, হিজলিয়া এলাকার মো. বাবুল, একই এলাকার মো. রুবেল এবং হরিণমারা এলাকার কামাল উদ্দিন।

উখিয়া থানার ওসি শামীম হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। বন কর্মকর্তা হত্যার ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান শুরু করে।’

তিনি বলেন, ‘একপর্যায়ে সোমবার ভোরে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি ছৈয়দ করিমকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল মাটিখেকো। এমন খবরে বন বিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানসহ দুজন মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। এ সময় দুজনকে ডাম্প ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোহাম্মদ আলী নামে আরকেজন।

সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনায় আহত বনরক্ষী মোহাম্মদ আলী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রোনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১০

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১১

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১২

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৩

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৪

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৫

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৭

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৮

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১৯

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

২০
X