মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪৫ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

ঈদে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মজিবুর মিয়া (২৫), হেলাল মিয়া (৩২), মীম আক্তার (২০) ও আবু হুরায়রা (৯)।

মাইক্রোবাসের যাত্রী আহত নাসির উদ্দিন জানান, তিনি ঢাকায় একটি দোকানে কাজ করেন। ঈদের ছুটিতে নারী-শিশুসহ তারা ১৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে যাচ্ছিলেন। তারা সবাই প্রতিবেশী। একসঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন তারা।

পুলিশ জানায়, ঈদ করতে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হয় । আহত হয় আরও ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আট জনের অবস্থা গুরুতর থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১০

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১১

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১২

বান্দরবানে কমছে বন্যার পানি

১৩

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৪

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৫

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৬

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৭

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৯

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

২০
X