মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় ঈদের আগের রাতে প্রাণ গেল শাকিলের

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র শাকিল। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র শাকিল। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান শাহজালাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল (২০) একই ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকার শফি বেপারির ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রকিব আবলু জানান, শাকিল মহিষবাথান বাজারে তার বাবা শফি বেপারির কাপড়ের দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় শাকিল। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রের নিহতের বিষয়ে শুনেছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

১০

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

১১

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

১২

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

১৩

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

১৪

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৫

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১৬

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১৭

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৮

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৯

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

২০
X