বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে স্কুলশিক্ষার্থী

অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ ফাতেমা আক্তার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বোয়ালিয়ার বাবলাতলা গ্রামের আব্দুল মালেক মল্লিকের মেয়ে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরমে সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ফাতেমা আক্তার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ফাতেমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইসতিয়াক বলেন, অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে সে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান কালবেলাকে বলেন, শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর শুনে তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি। ওই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X