শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে ৩ জনের জেল-জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন (ডানে)। ছবি : কালবেলা
মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন (ডানে)। ছবি : কালবেলা

জাল ভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হৃত্বিক ঘোস নামের একজনের ১ মাসের কারাদণ্ড ও বাবুল শেখ নামের আরেক জনের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় একই অপরাধে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মাহফুজুর রহমান নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বুধবার (৮ মে) দুপুর সোয়া ২ টার সময় জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামের দুজনকে আটক করা হয়। প্রায় একই সময় বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদেরকে দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ চ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে হৃত্বিককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত হৃত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X