নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর দাবিতে তরুণীর অনশন, পালালেন আরিফ

স্ত্রীর দাবিতে অনশনরত তরুণী। ছবি : কালবেলা
স্ত্রীর দাবিতে অনশনরত তরুণী। ছবি : কালবেলা

রং নম্বরে পরিচয়। ৬ মাস পর দুজনের দেখা। প্রেমিকের কথামতো দেখা করতে ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন প্রেমিকা। এরপর মন দেওয়া-নেওয়া। পরে বিয়ের দাবি নিয়ে প্রেমিক আরিফের বাড়িতে অনশনে বসেছেন তরুণী।

ঘটনা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার। প্রেমিক আরিফ (২১) উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।

তরুণী জানান, ৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে তরুণীকে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি। তরুণী আরও জানান, স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে আরিফ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরিফের মা সেলিনা বেগম (৫০) জানান, তার ছেলে পলাতক। মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১০

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১১

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১২

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৩

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৪

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৬

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৭

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৮

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

২০
X