লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের ৫ মাস পর দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

মুন্সি ফয়সাল আহমেদ। পুরোনো ছবি
মুন্সি ফয়সাল আহমেদ। পুরোনো ছবি

নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে মুন্সি ফয়সাল আহমেদ (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার (১৩মে) রাত আনুমানিক ৯টার সময় লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেমের বাড়ির সামনে সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ফয়সাল আহমেদ নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সির ছেলে।

নিহতের বাবা আহম্মেদ মুন্সি জানান, আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিত ভ্যানে বেকারির মালামাল বিক্রি করতো। আজ সকালে সে ভ্যান নিয়ে বেকারির মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গতকাল রোববার দুপুর ৩টায় খাবার খাওয়ার জন্য বাড়িতে সে এসেছিল। কিন্তু আজ সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। আজ রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান।

তিনি আরও বলেন, ৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ীভাবে চাকরিতে নিয়জিত ছিল। ওই চাকরি চলে যাওয়ায় আমার ছেলে প্রায় ২ বছর বেকার অবস্থায় জীবনযাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পি নামের এক বেকারি ব্যবসায়ীর অধীনে বেকারির ডেলিভারি ম্যান হিসেবে চাকরি নেয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১১

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৪

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৬

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৭

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৮

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৯

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

২০
X