শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করায় সরকারি আইনজীবীর নামে মামলা

সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সী। ছবি : কালবেলা
সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সী। ছবি : কালবেলা

শরীয়তপুর জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বাদী হয়ে পালং মডেল থানায় মামলাটি করেন। পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহম্মেদ কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১৫ মে) রাতে মামলাটি দায়ের করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মে) বিকেলে নির্বাচন সংক্রান্ত একটি নথি নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকতা ও অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াসের রুমে বসে আলোচনা করছিলেন। এ সময় ওই রুমে জিপি আলমগীর মুন্সী প্রবেশ করলে নথিটি উল্টিয়ে রাখেন নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে। এ ঘটনার একদিন পর বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব পাশ দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সময় জিপি আলমগীর মুন্সী নির্বাচন অফিসার বিকাশ চন্দ্রকে ডাক দিয়ে থামান। এরপর কেন তিনি নথিটি উল্টিয়ে রাখলেন এমন প্রশ্ন তুলে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, এমনকি মারধর করতে উদ্যত হোন।

বিকাশ চন্দ্র দে এ ঘটনার প্রতিবাদ না করে চলে যাওয়ার সময় সিঁড়িতেই দেখা হয়ে যায় রিটানিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাইনউদ্দিন, এনডিসি সোহেল রানা ও ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধরের সঙ্গে। রিটার্নিং কর্মকর্তাদের সিঁড়িতে পেয়ে নিচে নেমে বিষয়টি তাদের জানালে পাশে দাঁড়িয়ে থাকা জিপি আলমগীর মুন্সী আবারও খেপে ওঠেন।

পরে বিষয়টির বিস্তারিত জেলা নির্বাচনকে অফিসারকে জানান বিকাশ চন্দ্র দে। এরই মধ্যে জেলা নির্বাচন অফিসার বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন।

ভুক্তভোগী শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার বিকাশ চন্দ্র দে বলেন, বুধবার বিকেলে নির্বাচনসংক্রান্ত কাজে রিটার্নিং কর্মকর্তার রুমে যাওয়ার পথে আলমগীর মুন্সী আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে মারতে উদ্যত হোন। পরে রিটার্নিং কর্মকর্তাসহ অন্যদের সামনে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। বিষয়টি আমি আমার সিনিয়রদের জানিয়েছি। তারা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিয়ে জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি সারা বাংলাদেশের অফিসারদের জন্য দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বিষয়টি নিয়ে কালবেলাকে বলেন, বিষয়টি আমি সম্পূর্ণ অবগত, যা ঘটেছে, তা দুঃখজনক। এ বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ কালবেলাকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জিপি আলমগীর মুন্সীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন অফিসারকে গালাগাল ও মারধর করতে উদ্যত হওয়ার বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) আলমগীর মুন্সী কালবেলাকে বলেন, আপনি যে অভিযোগের কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওনার সঙ্গে আমার এমনিতেই কথা হয়েছে। যারা উপস্থিত ছিল বলতেছেন, তারাও জানেন ওনার সঙ্গে আমি কী কথা বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

১০

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

১১

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

১২

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

১৩

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

১৪

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

১৫

ঢাকায় বৈরী আবহাওয়া, সিলেট গেল আবুধাবির ফ্লাইট

১৬

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

১৭

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

১৮

রাজধানীতে ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

১৯

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

২০
X