মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া গতির মোটরসাইকেলে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

নিহত দুই স্কুলছাত্র। ছবি : সংগৃহীত
নিহত দুই স্কুলছাত্র। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা দুজনেই নবম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিক্ষার্থী হলো, আলালউদ্দিনের পুত্র মাহবুব আলম নয়ন (১৬) ও আবুল কালামের পুত্র মোহাম্মদ তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ে ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহত নয়নের নানা মোহাম্মদ শাহ আলম ফকির জানান, বুধবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল এবং নয়ন পেছনে বসে ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১০

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১১

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৪

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৫

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৬

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৭

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

২০
X