বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

বলিউড তারকা রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
বলিউড তারকা রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

‘অ্যানিমেল’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবার প্রশংসায় ভেসে গেছেন বলিউড তারকা রণবীর কাপুর। এরপর যুক্ত হন একের পর এক বড় বাজেটের সিনেমায়। ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছেন এই মেগাতারকার। এরই মধ্যে গুঞ্জন ওঠে, বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে প্রধান ভূমিকায় দেখা যাবে ‘অ্যানিমেল’ তারকাকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের রণবীর নিজেই জানিয়ে দিলেন—‘ধুম ৪’-এ তিনি থাকছেন না।

বলিউডপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ভাসছিল—যশ রাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির হাল ধরতে যাচ্ছেন রণবীর কাপুর। এমনকি তার নতুন চুলের ছাঁট দেখেও অনুরাগী থেকে শুরু করে বাণিজ্য বিশ্লেষকরা মেলাতে শুরু করেছিলেন নানা সমীকরণ। জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের পর দুর্ষর্ধ চোর এবার রণবীর হতে যাচ্ছেন বলেই চাউর হয় চারদিকে।

ভারতীয় গণমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের বরাতে জানা যায়, সম্প্রতি সান ডিয়েগো কমিক-কন-এ নিজের বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রচারণায় হাজির হয়েছিলেন রণবীর কাপুর। তার সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নামিত মালহোত্রা এবং দক্ষিণী রকিংস্টার ‘রকিভাই’ খ্যাত ইয়াশ। অনুষ্ঠানের ফাঁকে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরকে ‘ধুম ৪’ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি সরাসরি গুঞ্জনটি উড়িয়ে দেন। অত্যন্ত স্পষ্টভাবে তিনি জানান, এ মুহূর্তে তার পুরো মনোযোগ কেবল দুটি প্রজেক্ট ঘিরে—একটি নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ এবং অন্যটি সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’।

বানসালির রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ভক্তদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, যা আগামী বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এর আগে গুঞ্জন উঠেছিল যে, আদিত্য চোপড়া ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে সাজাতে রণবীরকেই প্রথম পছন্দ হিসেবে ভেবেছিলেন। এমনকি রণবীরের একটি নতুন লুক দেখে নেটিজেনরা ভেবেছিলেন, এটি হয়তো ‘ধুম ৪’-এর প্রস্তুতি। কিন্তু প্রযোজনা সংস্থা থেকে কখনোই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০০৪ সাল থেকে শুরু হওয়া ‘ধুম’ সিরিজটি সাফল্যের তুঙ্গে পৌঁছায়। সেই রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজিতে রণবীর কাপুরকে দেখার আকুল আকাঙ্ক্ষা ভক্তদের থাকলেও, আপাতত প্রিয় তারকাকে মহাকাব্যিক ‘রামায়ণ’ আর রোমান্টিক ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জটিল ও ভিন্নধর্মী চরিত্রেই দেখতে হবে দর্শকদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X