মো. আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিধবাকে মৃত দেখিয়ে শাশুড়িকে ভাতার কার্ড করে দিলেন ইউপি সদস্য

টাঙ্গাইল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
টাঙ্গাইল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

টাঙ্গাইলের বিধবা জয়তন বেগমকে মৃত দেখিয়ে শাশুড়ি মমতা বেগমকে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

জেলার কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

সম্প্রতি উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিধবা জয়তন বেগমের নাতি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেনো এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি।

এ অবস্থায় নাতি কনিকা আক্তার বিধবা দাদি জয়তন বেগম ও তার বই নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গেলে জানতে পারেন, প্রায় এক বছর আগে জয়তন বেগম মারা গেছেন। তার স্থলে এ কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

তখন এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম।

ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও শাহাদত হুসেইন কালবেলাকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X