কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর সর্বশেষ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর তিনি এ হুমকি দেন।

রোববার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের আর সংযত থাকা সম্ভব হবে না। তখন আমরা সামরিকভাবে সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছি। যদি তা হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এর আগেও ট্রাম্প একাধিকবার ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। গত মে মাসে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।

আর এপ্রিলে ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছিলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন।

এদিকে, হরমুজ প্রণালিতে শনিবার একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে প্রক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে করা অন্তর্বর্তী চুক্তির পরও এই হামলাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ এম-টি কিকুতে ড্রোন হামলার জবাবে রোববার ভোরে হরমুজ প্রণালি ও এর আশপাশে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজটি দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করে প্রণালিটি অতিক্রম করছিল।

সূত্র : সিএনবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X