কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি ভবন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি ভবন। ছবি : সংগৃহীত

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারা বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে চাপ দিয়ে লেবাননে আগ্রাসন বন্ধ করা। ইরাক সফরকালে তিনি এ আহ্বান জানান।

রোববার (২৮ জুন) বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, দুঃখজনকভাবে ইসরায়েল এখনো লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অথচ এই সমঝোতা স্মারক ইসরায়েলও গ্রহণ করেছে।

তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের উচিত তার দায়িত্ব পালন করা এবং ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বাধ্য করা।

আরাগচি আরও বলেন, লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করে রেখেছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্যও ওয়াশিংটনের উচিত ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা। কারণ, এটিই ছিল সমঝোতা স্মারকের প্রথম ধারা।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

১০

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

১১

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

১২

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

১৩

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

১৪

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১৫

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১৬

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১৭

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৮

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৯

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২০
X