কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। এ ছাড়া ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। অপর এক প্রজ্ঞাপনে ১৬১ জন সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা জানানো হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মাকে নিয়ে ভাল থাকবো, বোনেরা ডাক্তার হবে- সব স্বপ্ন শেষ হয়ে গেল’

৪০ হাজার টাকায় চুক্তি: শেরপুর সীমান্তে ভারতে ঢোকার সময় আটক ৯

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি হারবে ব্রাজিল

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

রাম মন্দিরে দানের ৭ কোটি রুপি আত্মসাৎ, হিসাবরক্ষককে হুমকি

সমাবেশের ডাক দিয়ে মমতা বললেন, ‘৫ জন থাকলেও যাব’

লক্ষ্মীপুরে ৪ খুন / বাবার পর হারালেন মা-বোন, কেউ রইলো না সিফাতের

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

শি জিনপিং-প্রধানমন্ত্রী বৈঠক / বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোরের প্রস্তাব

১০

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

১১

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

১২

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

১৪

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

১৫

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

১৬

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

১৭

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

১৮

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

১৯

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

২০
X