কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।

ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০ থেকে ৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন।

এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিলে থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা।

মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্টে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা। যাদের মধ্যে কিছু সংখ্যককে গ্রেপ্তার করা হলেও এখনো পালিয়ে রয়েছেন সিনিয়র নেতাকর্মীসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১০

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১১

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১২

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৩

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৬

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৭

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৮

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৯

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

২০
X